একা

ভিড়ের মাঝে ভাবছি বসে একা,
কথার পিঠে আসছে প্রাচীন কথা।
সামনে ছুটে চলছে সবই বেগে
সময় আমার থমকে ধাক্কা লেগে..

ভিড়ের মাঝে হাতের ছোঁয়া লাগে
স্পর্শ কবে নিবিড় করে ডাকে...
ভুলে গেছি, গভীর কুয়াশায়
তীব্র আলো চোখদুটি ধাঁধায়।

পায়ে তখন ক্লান্তি জড়ায় জাল
চিন্তাভাঁজে ভরেছে কপাল..
ঘড়ির কাঁটা উল্টে যতই ঘোরাই
পিছনপানে রাস্তা কোন নাই।

ভিড়ের স্রোতে দাঁড়িয়ে আছি একা
নিজের সাথে নিজের হলে দেখা,
অন্ধকার যখন আসে নেমে
ঘরে ফেরার ডানা ও যায় থেমে।


Comments

Popular posts from this blog

মৃত্যু যখন ঘুরেফিরে আসে

গাছ