Posts

মাঝরাতে

মাঝরাতে পথচলা শুরু হয়। ঝিমোতে থাকা মানুষ আর উৎকর্ণ কুকুর পথের পাশে শুয়ে আছে। নির্জনতায় নিস্তব্ধতায় খুঁজতে থাকি, অতলান্ত সময়ের গহ্বরে খাতা খেলনা খুচরো পাপ জড়ো করা আছে;  চাবি খুঁজে পাই না কিছুতে... মিছিমিছি লাথি মারি পড়ে থাকা শূন্য কৌটোয়, ঝন্ ঝন্ করে ভাঙে কঠিন নৈঃশব্দ। অন্ধকারে ও বৃষ্টি নামে, ভেজাতে থাকে... কতটুকু ভিজি? মাথা গুঁজি গুমটির মাঝে.. ঝিমন্ত মানুষটি আসলে উৎকর্ণ কুকুর হয়ে  অথবা উৎকর্ণ কুকুর এক ঝিমন্ত মানুষ। কত লোকে একাকী যে আসে পুরানো দরজাটার খোঁজে......  কেউ কড়া ধরে নাড়ে, কেউ চেঁচায়, কেউ দেয় গাল, কেউ শুয়ে পড়ে ওখানেই..গুমরে গুমরে কাঁদে..  ধীরে ধীরে উঠে আসে বিরক্ত সকাল....

একা

ভিড়ের মাঝে ভাবছি বসে একা, কথার পিঠে আসছে প্রাচীন কথা। সামনে ছুটে চলছে সবই বেগে সময় আমার থমকে ধাক্কা লেগে.. ভিড়ের মাঝে হাতের ছোঁয়া লাগে স্পর্শ কবে নিবিড় করে ডাকে... ভুলে গেছি, গভীর কুয়াশায় তীব্র আলো চোখদুটি ধাঁধায়। পায়ে তখন ক্লান্তি জড়ায় জাল চিন্তাভাঁজে ভরেছে কপাল.. ঘড়ির কাঁটা উল্টে যতই ঘোরাই পিছনপানে রাস্তা কোন নাই। ভিড়ের স্রোতে দাঁড়িয়ে আছি একা নিজের সাথে নিজের হলে দেখা, অন্ধকার যখন আসে নেমে ঘরে ফেরার ডানা ও যায় থেমে।

গাছ

শক্ত মাটি, নরম মাটি নরম মাটি, শক্ত মাটি রোদ, বৃষ্টি বৃষ্টি, রোদ ছোট পাতা, বড় পাতা বড় পাতা,ছোট পাতা মাথা ছুঁল কি আকাশ? শিকড় পাতাল ভেদ করল কি? কাণ্ড কাষ্ঠল হয়,কাষ্ঠল হয় আরো.. উইপোকা গভীরে যায়....আরেকটু গভীরে...আরো.. আর্তনাদ ভাসে শুধু কোটরে কন্দরে -  ফিরিয়ে দাও নরম সবুজ সেই কৈশোরের সরস জীবন!

হেরো

টানতে টানতে ছিঁড়ল রশি কজন এসে বাঁধল কষি বজ্রআঁটুন ফস্কা গেরো একা আয়নায় আস্ত হেরো
খোলস ছেড়ে যাচ্ছি শীতের ঘুমে তোমরা বরং নরম রোদটি পোহাও গর্ত থেকে আসি যদি ফিরে দেখা হবে হয়ত যদি বা চাও..... কালো চুলে রূপার পড়ে ছাপ সূর্যাস্ত বড়ই ভালো লাগে এখনো কেউ চেঁচিয়ে বলে কি লালকমলের আগে নীলকমল জাগে?

মৃত্যু যখন ঘুরেফিরে আসে

Image
মৃত্যু যখন ঘুরেফিরে আসে কিন্তু গ্রাস করে কাকে তা ভেবে না পায় প্রকৃতি ও চলে যায়, যখন মৃত্যু এসে ফিরে চায় বাচ্চারা খেলা ফেলে পালায়, যখন মৃত্যু ঘুরেফিরে চায়..

সাত ভাই

Image

নীল আকাশে

Image