খোলস ছেড়ে যাচ্ছি শীতের ঘুমে
তোমরা বরং নরম রোদটি পোহাও
গর্ত থেকে আসি যদি ফিরে
দেখা হবে হয়ত যদি বা চাও.....

কালো চুলে রূপার পড়ে ছাপ
সূর্যাস্ত বড়ই ভালো লাগে
এখনো কেউ চেঁচিয়ে বলে কি
লালকমলের আগে নীলকমল জাগে?

Comments

Popular posts from this blog

মৃত্যু যখন ঘুরেফিরে আসে

গাছ