গাছ

শক্ত মাটি, নরম মাটি
নরম মাটি, শক্ত মাটি
রোদ, বৃষ্টি
বৃষ্টি, রোদ
ছোট পাতা, বড় পাতা
বড় পাতা,ছোট পাতা
মাথা ছুঁল কি আকাশ?
শিকড় পাতাল ভেদ করল কি?
কাণ্ড কাষ্ঠল হয়,কাষ্ঠল হয় আরো..
উইপোকা গভীরে যায়....আরেকটু গভীরে...আরো..
আর্তনাদ ভাসে শুধু কোটরে কন্দরে - 
ফিরিয়ে দাও নরম সবুজ সেই কৈশোরের সরস জীবন!

Comments

Popular posts from this blog

মৃত্যু যখন ঘুরেফিরে আসে